ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ‘খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে প্রয়োজনে বিদেশে রপ্তানি করবো’

    ‘খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে প্রয়োজনে বিদেশে রপ্তানি করবো’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সরকারের লক্ষ্য হচ্ছে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ। সে বাংলাদেশ বিনির্মাণে কৃষি অন্যতম প্রধান খাত।

    উৎপাদিত খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে প্রয়োজনে বিদেশে রপ্তানি করা হবে।

    বুধবার (১৩ এপ্রিল) পিরোজপুরের নাজিরপুরে ২০২১-২২ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচি এবং বোরো মৌসুমে উন্নয়ন সহায়তার আওতায় বীজ, রাসায়নিক সার এবং কৃষি যন্ত্রপাতি বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নাজিরপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাজিরপুরের আয়োজনে সচিবালয়ের নিজ দপ্তর থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন মন্ত্রী।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষির উৎপাদন এমন পর্যায়ে নিতে হবে যাতে বিদেশ নির্ভর হতে না হয়। করোনা পরিস্থিতিতে বিশ্বের অনেক জায়গায় খাদ্যাভাব দেখা দিচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশে কোনোভাবেই খাদ্যাভাব হতে দেব না। এ জন্য দেশের অভ্যন্তরে পর্যাপ্ত খাদ্য উৎপাদন করতে হবে।

    মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ৩০ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে কৃষকদের মাঝে সার বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। এ ধরনের সিদ্ধান্ত অতীতে কোনো সরকার গ্রহণ করেনি। শেখ হাসিনা বিশ্বাস করেন, কৃষিনির্ভর বাংলাদেশ বাঁচাতে হলে কৃষককে বাঁচাতে হবে। কৃষককে বাঁচাতে হলে সব কৃষি উপকরণ তার কাছে পৌঁছে দিতে হবে।

    তিনি বলেন, বিশ্বব্যাপী নানা প্রতিকূলতা সত্ত্বেও কৃষিজীবী, কৃষক ও খামারিরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সরকার সার আমদানি পূর্বের মতো অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কৃষকদের স্বার্থে যেখানে যে প্রণোদনা দরকার, কৃষি উপকরণ দরকার সরকার সেটা সরবরাহ করবে। কৃষির বাণিজ্যিকীকরণ ও যান্ত্রিকীকরণ এবং কৃষকের উৎপাদিত সামগ্রী যাতে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা যায় সে লক্ষ্যে সরকার কাজ করছে।

    নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার। উপজেলা কৃষি কর্মকর্তা দিগবিজয় হাজরা, পিরোজপুর জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদৌস রুনা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ আব্দুল লতিফ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিদ্দিকুর রহমান তুহিন,  সেখমাটিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ