ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নববর্ষে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: র‌্যাব ডিজি

    নববর্ষে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: র‌্যাব ডিজি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বাংলা নববর্ষ ঘিরে নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে নববর্ষে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

    বুধবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর রমনা বটমূলে পহেলা বৈশাখ-১৪২৯ ‘বাংলা নববর্ষ’ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    র‌্যাব ডিজি বলেন, গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে নববর্ষকে কেন্দ্র করে জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য পাইনি। তবু আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। সাইবার মনিটরিং বাড়ানোর মাধ্যমে জঙ্গি নাশকতার পরিকল্পনা ধ্বংস করে দিতে আমরা প্রস্তুত।

    নববর্ষকে কেন্দ্র করে ভার্চুয়াল জগতে যেন কোনো উসকানিমূলক বা মিথ্যা তথ্য ছড়াতে না পারে সেজন্য র‌্যাবের সাইবার মনিটরিং টিম প্রস্তুত ও সতর্ক বলে জানান তিনি।

    র‌্যাব ডিজি বলেন, বৈশাখকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য বছরের মতো এবারও র‌্যাব ফোর্সেস বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্তসংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে।

    চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘র‌্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে। ২৪ ঘণ্টা তারা দায়িত্বে নিয়োজিত। তারা কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জানাবে। যেকোনো জায়গা থেকে কোনো তথ্য পেলে আমরা দ্রুত পাব বলে আশা করছি। আমরা ব্যবস্থা নিতেও প্রস্তুত রয়েছি।’

    রমনা বটমূলে নিরাপত্তার বিষয়ে দেখছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও এলিট ফোর্স হিসেবে র‌্যাব। দুপক্ষের মধ্যে সমন্বয় আছে কি না- এমন প্রশ্নের জবাবে র‌্যাব মহাপরিচালক বলেন, অবশ্যই সমন্বয় আছে। আমরা সমন্বয় সভা করি। দেশব্যাপী বিভিন্ন জেলার মেট্রোপলিটনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোর্সের সাথে কাজ করি। সব জায়গায় সমন্বয় করে কাজ করছি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ