ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • 'ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত'

    'ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত বলে মনে করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেছেন, এই আইন যত্রতত্র প্রয়োগ না করে সতর্কতার সঙ্গে প্রয়োগ করা উচিত। এটা নিয়ে স্বার্থান্বেষী মহল দেশে-বিদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করছে। চাপ প্রয়োগ করার চেষ্টা করছে। এটা নিয়ে সমালোচনা হোক সেটা আমরা চাই না।

    বুধবাররাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশ অডিটোরিয়ামে আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের দু'বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, এই আইন দেশের জন্য করা হয়েছে, সাধারণ মানুষের আইনি সুরক্ষা দেওয়ার জন্য করা হয়েছে। কিন্তু এটার জন্য আমাদের দেশের সমালোচনা হোক, বিব্রতকর অবস্থায় পড়ি সেটা কাম্য নয়।

    তিনি আরও বলেন, পুলিশের নিয়োগ, পদোন্নতি ও পদায়ন- এই তিন জায়গায় কাজ করা দরকার। সবার সহযোগিতায় কনস্টেবল, সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের নিয়োগবিধিতে পরিবর্তন আনা হয়েছে। কনস্টেবল পদে 'বেস্ট অব দি বেস্ট' প্রার্থী নিয়োগ করা হয়েছে, যার সুফল দেশের মানুষ খুব শিগগিরই পাবেন। এএসপি পদে নিয়োগবিধিতেও সংস্কার আনার সময় এসেছে।

    অনুষ্ঠানে আইজিপির কর্মকালের খন্ডচিত্র নিয়ে তৈরি দু'টি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আইজিপিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নাগরিকদের অভিমতের ভিত্তিতে 'পরিবর্তনের পরিক্রমা: নাগরিক অভিমত' এবং বিট পুলিশিংকে উপজীব্য করে রচিত 'দুর্জয়ের ডাইরি'র দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ