ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কালবৈশাখী ঝড়: দুই সন্তান সহ মায়ের মৃত্যু

    কালবৈশাখী ঝড়: দুই সন্তান সহ মায়ের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে দুই শিশু সন্তানসহ মা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার পাটলী ইউনিয়নের সুলেমানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- মৌসমী বেগম এবং তার দুই শিশু সন্তান মাহিমা আক্তার (৪) ও হোসাইন মিয়া (১)।

    স্থানীয়রা জানান, সুলেমানপুর গ্রামের প্রবাসী বুলু মিয়ার বাড়িতে কেয়ার টেকার হিসেবে বসবাস করতেন নিহতের পরিবার। বৃহস্পতিবার ভোরে কালবৈশাখী ঝড় শুরু হলে ভোর ৫টার দিকে বাড়ির আঙ্গিনার দুটি বড় গাছ ঘরের ওপর পড়ে। ঝড় থামার পর প্রতিবেশীরা ঘর থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার পরিদর্শক (তদন্ত) সুশাঙ্ক পাল জানান, সকালে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও দুই সন্তানের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ