ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ জাতিসংঘের সামাজিক উন্নয়ন কমিশনের সদস্য নির্বাচিত

    বাংলাদেশ জাতিসংঘের সামাজিক উন্নয়ন কমিশনের সদস্য নির্বাচিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২৩-২৭ মেয়াদে জাতিসংঘ সামাজিক উন্নয়ন কমিশনের (সিসকিড) সদস্য নির্বাচিত হয়েছে। জাতিসংঘ সদরদপ্তরে বুধবার অনুষ্ঠিত ইকোসক ম্যানেজমেন্ট বৈঠকে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ঢাকায় পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    সিসকিড জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) একটি সহযোগী প্রতিষ্ঠান। কমিশনে বাংলাদেশ ছাড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ভারত ও সৌদি আরব নির্বাচিত হয়েছে।

    সিসকিডর এই নির্বাচনের পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ দারিদ্র্যমোচন ও আর্থসামাজিক উন্নয়নে উলেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই নির্বাচন বাংলাদেশের অদম্য উন্নয়ন অগ্রযাত্রার আন্তর্জাতিক স্বীকৃতির বহিঃপ্রকাশ।

    বাংলাদেশ সবসময়ই কমিশনের কাজকে অত্যন্ত গুরুত্ব দেয় উল্লেখ করে রাবাব ফাতিমা বলেন, ‘কমিশনের সদস্য হিসেবে আমরা আমাদের উত্তম অনুশীলনগুলো ভাগ করে নিয়ে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও বৃদ্ধি করার সর্বাত্মক প্রচেষ্টা চালাব।’

    সামাজিক উন্নয়ন কমিশন জাতিসংঘের মূল সংস্থাগুলোর একটি, যা ইকোসককে সামাজিক নীতি বিষয়ক পরামর্শ প্রদান করে। প্রধান সামাজিক উন্নয়ন বিষয়গুলোর ফলোআপ করে। এ কমিশন ৪৬ সদস্য নিয়ে গঠিত।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ