ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বোরহানউদ্দিনে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে নববর্ষ উদযাপন 

    বোরহানউদ্দিনে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে নববর্ষ উদযাপন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে ভোলার বোরহানউদ্দিনে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে  বৃহস্পতিবার  সকাল ১০টায়  বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় শিশু, কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষের উচ্ছ্বাস আর বাহারি পোশাক পরিধান, নাচ-গান, হইহুল্লোড়ে তৈরি হয় এক ভিন্ন  পরিবেশ । 

    এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ   বিভিন্ন পেশাজীবি  মানুষ অংশ নেন। 

    শোভাযাত্রাটি বোরহানউদ্দিন পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনিক কার্যালয়ে চত্বরে এসে শেষ হয়। 
    অনুষ্ঠানের শুরুতেই বোরহানউদ্দিন বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. সাইফুর রহমান,বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। এদিকে বাংলা নববর্ষকে ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে উদযাপিত হয়েছে  মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ