ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ঢাকায় কাভার্ডভ্যান চাপায় তিন আরোহী নিহত: লালমোহন থেকে চালক গ্রেফতার 

    ঢাকায় কাভার্ডভ্যান চাপায় তিন আরোহী নিহত: লালমোহন থেকে চালক গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন থেকে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহতের ঘটনায় কাভার্ডভ্যান চালককে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। 

    র‌্যাব-৮ ভোলার ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে উপজেলার বালুরচর এলাকার বাসিন্দা মো. ইলিয়াছের বাড়ি থেকে মো. বশির নামের ওই চালককে গ্রেফতার করা হয়। বশির  কালমা ইউনিয়নের চরলক্ষী এলাকার মনিদ্দিন বাড়ির মো. নাছিরের ছেলে। 

    জানা যায়, বশির ঢাকায় কাভার্ডভ্যানের ড্রাইভার। গত বুধবার ভোরে উত্তরার আজমপু রবীন্দ্র সরণি এলাকায় আমির কমপ্লেক্সের সামনে একটি মটরসাইকেলকে চাপা দেয় সে। এসময় মটরসাইকেলে থাকা নারীসহ তিন আরোহী নিহত হন। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মটরসাইকেল চালকের ভাই আব্দুল কাদের বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় প্রধান আসামী করা হয় বশিরকে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ