ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ইফতারে প্রশান্তি দেবে মিন্ট-লেমন ও কাঁচা আমের শরবত

     ইফতারে প্রশান্তি দেবে মিন্ট-লেমন ও কাঁচা আমের শরবত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ইফতারে প্রশান্তি দেবে মিন্ট-লেমন ও কাঁচা আমের শরবত চলছে রমজান মাস। এদিকে দিনের তাপমাত্রও অসহনীয়।

    সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে পড়েন রোজাদাররা। তাই দিনশেষে শরীর ও মনের ক্লান্তি দূর করে সতেজতা পেতে ইফতারে চাই ঠাণ্ডা, স্থাস্থ্যকর পানীয়।

    এ ক্ষেত্রে মিশরীয় মিন্ট- লেমন ও কাঁচা আমের শরবতের জুড়ি মেলা ভার। এটি তৈরি করাও খুব সহজ।

    আসুন জেনে নেই পদ্ধতি:

    মিন্ট-লেমন পানীয় তৈরিতে লাগবে-

    পুনিদা পাতা (মিন্ট)- আধা কাপ
    লেবু- একটি
    লেবুর পাতা- তিন টি
    শশা- একটি
    আদা- এক ইঞ্চি
    চিনি- আধাকাপ
    মধু- দুই টেবিল চামচ, পানি ও বরফ কুচি

    যেভাবে করবেন-
    প্রথমে লেবু খোসাসহ কেটে ছোট ছোট টুকরো করে নিন। আদা, শশা, লেবু পাতাও টুকরো করে নিন। এবার সব উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করুন। ইফতারের সময় বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

    কাঁচা আমের শরবত-
    উপকরণ: কাঁচা আম- ৩টি
    চিনি- ১/২কাপ
    বিট লবণ- ১চা চামচ
    ধনিয়া টেলে গুঁড়া- ১/২চা চামচ
    জিরা টেলে গুঁড়া- ১/২চা চামচ
    পানি- ২কাপ ও লবণ ১চিমটি, বরফ কুচি পছন্দমতো

    প্রস্তুত প্রনালী: কাঁচা আম পোড়া দিয়ে ছিলে চটকে নিতে হবে। এবার বাকি উপকরণগুলো দিয়ে ব্লেন্ড করে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা টক মিষ্টি স্বাদের কাচা আমের শরবত।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ