ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পাথরঘাটায় মাকে হাতুড়ি পিটা করল ছেলে

    পাথরঘাটায় মাকে হাতুড়ি পিটা করল ছেলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় ছেলের বিরুদ্ধে মাকে হাতুড়ি পিটা করার অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল দশটার দিকে পাথরঘাটা পৌর শহরের আট নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রুহুল আমিন উরফে ফখরুল আলম পাথরঘাটা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আমজাদ হোসেন মোক্তারের ছেলে। রহিমা বেগম রুহুল আমিন উরফে ফখরুল আলমের সৎ মা।

    এ ঘটনায় মা রাহিমা বেগম (৬৫) পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

    ভুক্তভোগী রাহিমা বেগম জানান, রুহুল আমিন উরফে ফখরুল আলমের মা তিন মাস বয়সী রেখে অন্যত্র চলে যায়। সে থেকে আমি রুহুল আমিনকে আমার বুকের দুধ খাওয়াইয়া কোলে পিঠে মানুষ করেছি। সে বিভিন্ন কৌশলে আমার কাছ থেকে ব্যাংক লোনের কথা বলে গোপনে নানা কাগজে স্বাক্ষর করিয়ে নিয়ে একটি হেবা বেল এওয়াজ নামা দলিল তৈরি করে। এ নিয়ে আমি গত মাসের ২৭ তারিখ বিজ্ঞ জজ আদালতে একটি মামলা করেছি। এর জেরে শুক্রবার সকালে ঢাকা থেকে এসে আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে।

    অভিযুক্ত রুহুল আমিন জানান, আমার বিরুদ্ধে আমার সৎ মা এবং সৎ ভাই-বোনরা মিলে চক্রান্ত করছে। আমাকে আমার বাসায় ঢুকতে দেয়া হচ্ছে না। মারধরের বিষয়ে কিছু জানি না।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ