ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বোরহানউদ্দিনে জালটাকাসহ যুবক আটক 

    বোরহানউদ্দিনে জালটাকাসহ যুবক আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বোরহানউদ্দিনে অবৈধ জালটাকা সহ মোঃ আওলাদ হোসেন রুবেল (২৫) নামক এক যুবককে  আটক করেছে থানা পুলিশ ৷

    আটককৃত আসামি মো. আওলাদ হোসেন রুবেল পার্শবর্তী লালমোহন উপজেলার ফুলবাগিচা গ্রামের মো. সৈয়দ আহম্মেদের ছেলে ৷

    জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাসান নগর ইউনিয়নের তোতার পোল সংলগ্ন রাস্তার উপর থেকে বোরহানউদ্দিন থানার এস আই (নিঃ) মো. আলতাফ হোসেন জালটাকা সহ হাতে নাতে  আওলাদ হোসেন রুবেলকে আটক করেন ৷ এসময় তার কাছে থাকা ২০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয় ৷ যার মধ্যে ১৩টি নোটের নম্বর- ঘ ল ২৬২৮৭২৬ এবং ০৭টি নোটের নম্বর ঘ ল ২৬২৮৭২৮ ৷

    এ ব্যাপারে তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি মামলা রুজু করে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

    শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন ফকির ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ