ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আসছে অর্থবছরে উন্নয়ন কাজে ব্যয় বাড়বে ২১ হাজার কোটি টাকা

    আসছে অর্থবছরে উন্নয়ন কাজে ব্যয় বাড়বে ২১ হাজার কোটি টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাকালীন তৃতীয় বাজেটে ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ব্যয় বাড়ছে প্রায় ২০ হাজার ৮৮৩ কোটি টাকা। এতে এডিপির আকার দাঁড়াবে দুই লাখ ৪৬ হাজার ২০৭ কোটি টাকা। এই বরাদ্দ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫.৬ শতাংশ।

    সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় থেকে পাওয়া গেছে এসব তথ্য। সব কিছু ঠিক থাকলে আগামী জুন মাসে সংসদে বাজেট বিল উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

    অর্থনীতিবিদরা বলছেন, শুধু বাজেটে বরাদ্দ বাড়ালেই হবে না, এর বাস্তবায়ন করতে হবে সঠিকভাবে। তারা বলছেন, শুধু বড় আকারের বাজেট প্রস্তাব করলেই হবে না। সরকারকে আয় অনুযায়ী ব্যয়ের হিসাব করতে হবে। যাতে বাজেট সঠিকভাবে বাস্তবায়ন করা যায়। এর পাশাপাশি কর্মসংস্থান ও স্বাস্থ্য খাতে অত্যধিক গুরুত্ব দিতে। পাশাপাশি অপ্রয়োজনীয় ও রাজনৈতিক প্রকল্প না নিতে।

    সূত্র বলছে, ২০২১-২২ অর্থবছরের তুলনায় এবার প্রাক্কলিত জিডিপিও বেড়েছে অনেকটা। চলতি বছরের জিডিপির আকার ৩৫ লাখ ৭৭ হাজার ৫০০ কোটি টাকা। আর আগামী অর্থবছরে প্রাক্কলিত জিডিপির আকার ধরা হয়েছে ৪৪ লাখ ১২ হাজার ৮৪৯ কোটি টাকা। সে হিসাবে জিডিপির আকার বেড়েছে আট লাখ ৩৫ হাজার ৩৪৯ কোটি টাকা।

    সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘আসন্ন বাজেটে যে খুব বেশি পরিমাণ বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ বাড়ছে এমনটা নয়। তবে আমাদের প্রত্যাশা থাকবে সরকার যেন বাজেট যেভাবে দেয় ঠিক সেভাবেই তা বাস্তবায়ন করে। সরকারের আয় ও ব্যয়ের বিষয়টি যেন মাথায় থাকে। ’

    তিনি আরো বলেন, ‘যেহেতু সামনে নির্বাচন তাই কোনো রাজনৈতিক অথবা অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া থেকে বিরত থাকতে হবে। এর পাশাপাশি যেহেতু স্বাস্থ্য খাত খুবই গুরুত্বপূর্ণ তাই এই খাতে বরাদ্দ বাড়ানো এবং তা বাস্তবায়নের হারও বাড়াতে হবে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ