ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার নারী, অভিযুক্ত গ্রেপ্তার

    দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার নারী, অভিযুক্ত গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীতে আলোচিত ও চাঞ্চল্যকর ইকোপার্কে গণধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত সোহাগ মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে তালতলী থানা পুলিশ। শনিবার (১৬ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সোহাগ পার্শ্ববর্তী মহিপুর থানার লতাচাপলী গ্রামের আলী আহম্মদ হাওলাদারের ছেলে।

    রবিবার (১৭ এপ্রিল) দুপুরে সোহাগকে আদালতে প্রেরণ করলে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

    রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু।

    তিনি বলেন, তালতলীর টেংরাগিরি ইকোপার্কে দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে আসা এক নারী পর্যটক গণধর্ষণের শিকার হন। ওই ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি সোহাগ হরিণবাড়িয়া এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদে ভিত্তিতে গতকাল রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি সোহাগকে গ্রেপ্তার করে  পুলিশ। পরে রবিবার দুপুরে তাকে আমতলী সিনিয়র জুডিশিয়াল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    উল্লেখ্য, গত বছরের ৩১ মার্চ বিকেলে দুলাভাইয়ের সঙ্গে তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ঘুরতে যান ওই নারী পর্যটক। পরে মোটরসাইকেল ড্রাইভারের কাছে ওই নারীকে রেখে দোকান থেকে পানি আনতে যান দুলাভাই। এই সুযোগে মোটরসাইকেল ড্রাইভারকে গাছের সঙ্গে বেঁধে চারজন বখাটে ওই নারীকে গণধর্ষণ করে অচেতন অবস্থায় ইকোপার্কে ফেলে রেখে যায়।

    পরে স্থানীয়দের সহযোগীতায় দুলাভাই ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন। এই পর্যটন এলাকায় গণধর্ষণের বিষয়ে দেশব্যাপী আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি করে। ওই ঘটনায় গত বছর ১ এপ্রিল ভুক্তভোগী নারী বাদী হয়ে ৪ জনকে আসামী করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ