ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সাবেক স্ত্রীর ১১টি মহিষ চুরি করলো স্বামী

     সাবেক স্ত্রীর ১১টি মহিষ চুরি করলো স্বামী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     
    বরগুনা জেলার তালতলী উপজেলায় লাক্রোন (৪৫) নামে এক রাখাইন নারীর ১১টি মহিষ চুরি হয়। তবে অভিযোগের তীর উঠেছে তার সাবেক স্বামী অংচান (৫০)  ম্যথুজ(৪৭),সহ নুরু আলম(৪০) নামে তিন ব্যক্তির বিরুদ্ধে ।

    সোমবার (১৮এপ্রিল) সাংবাদিক দের কাছে এমন অভিযোগ করেছেন ঐ মহিষের মালিক রাখাইন নারী লাক্রোন। 

    অভিযোগ সূত্রে জানা গেছে, লাক্রোন তালতলী পাড়ার বসবাস করেন। একই এলাকার মৃত চথ অং এর ছেলে অংচানের সাথে গত ২২ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন নারী সহ জুয়া নেশায় আসক্ত থাকায় ১৬ বছর আগেই অংচান কে তালাক দেন। এরপর থেকেই লাক্রোন কে  বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছে। এরই জের ধরে গত ১৫ এপ্রিল ঐ রাখাইন নারীর ১১ টি মহিষ মাঠে ঘাস খাওয়ানো অবস্থায় চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করেন লাক্রোন। চুরি করা মহিষ গুলো পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা সাড়ে ৬ লাখ টাকায় বিক্রী করেন অংচান। মহিষগুলো উদ্ধার  করে ও প্রশাসনের কাছে চোরদের কঠিন শাস্তির দাবী করেছে ভুক্তভোগী ঐ নারী। 

    রাখানইন নারী লাক্রোন বলেন, আমার সাবেক স্বামী পূর্ব শত্রুতার জের ধরে আমার ১১টি মহিষ চুরি করে নিয়ে যায়।  ১১টি মহিষের দাম প্রায় ৩০ লাখ টাকা। কিন্তু আমার সাবেক স্বামী অংচান সাড়ে ৬ লাখ টাকায় বিক্রী করে দিয়েছে আমার মহিষ গুলো। আমি মহিষগুলো উদ্ধারের দাবি করছি।

    এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.সাখাওত হোসেন তপু বলেন, উক্ত ঘটনার বিষয়ে আমাদের কাছে কোন লিখিত অভিযোগ আসেনি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

     


    রাসেল রুহান,জেলা প্রতিনিধি,বরগুনা / এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ