ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান

      মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে আজ সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।

    সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সফরকালে আগামী ২০-২২ এপ্রিল পর্যন্ত সেনাবাহিনী প্রধান ওয়াশিংটন ডিসি শহরের পেন্টাগনে মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ, চিফ অব ন্যাশনাল গার্ডসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং প্রতিরক্ষা সচিবের কার্যালয়ে ঊর্ধ্বতন বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সফরে  যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে অবস্থিত Near East South Asia (NESA) সেন্টারের একজন গ্র্যাজুয়েট হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন  আহমেদ-কে প্রতিষ্ঠানটির হল অব ফেম এ অন্তর্ভুক্ত করা হবে। তিনি সেখানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর একটি গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন।

    আগামী ২৫-২৬ এপ্রিল সেনাবাহিনী প্রধান জাতিসংঘ সদর দপ্তরে ভারপ্রাপ্ত মিলিটারি এডভাইজার এবং পুলিশ এডভাইজারসহ ডিপার্টমেন্ট অব সেফটি অ্যান্ড সিকিউরিটি (UNDSS), ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট (UNDOS) এবং ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল অ্যান্ড পিস বিল্ডিং অ্যাফেয়ার্সের (UNDPPA) নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করবেন।

    সফর শেষে আগামী ২৭ এপ্রিল তিনি দেশে প্রত্যাবর্তন করবেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ