ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভাড়ার তালিকা না থাকায় ৮ বাস কাউন্টারকে জরিমানা

    ভাড়ার তালিকা না থাকায় ৮ বাস কাউন্টারকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    দূরত্ব উল্লেখ করে নির্ধারিত ভাড়ার তালিকা না রাখায় কল্যাণপুর ও গাবতলীতে আটটি বাস কোম্পানির কাউন্টারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    জরিমানা হওয়া সবগুলোই ঢাকায় দূরপাল্লার বাসের পরিবহণ কোম্পানি।  এগুলো হলো - মানিক ট্রাভেলস, চাঁপাই ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, গ্রামীণ পরিবহণ, এইচআর ট্রাভেলস ও ঈগল পরিবহণ।

    অধিদপ্তরের একাধিক দল রোববার দিনভর অভিযান চালিয়ে এ জরিমানা করে। 

    অধিদপ্তরের পরিচালক মনজুর মো. শাহরিয়ার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করছেন।

    তিনি বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের যাতে হয়রানি না করা হয়, সেজন্য আমরা সতর্কতামূলক এই অভিযান পরিচালনা করেছি। ভাড়ার তালিকা প্রদর্শন না করায় কাউন্টারগুলোকে সতর্কতামূলক ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।  আজ এ জরিমানা তাদের জরন্য ওয়ার্নিং।  তাদেরকে বলে দিয়ে এসেছি যে, পরবর্তীতে কোনো ধরনের অনিয়ম দেখলে জরিমানার পরিমাণ বেড়ে যাবে। এমনকি আমরা ওই প্রতিষ্ঠান বন্ধও করে দিতে পারি।

    যাত্রীর চাপ বেড়ে গেলে ভাড়া নিয়ে কোনো ধরনের কারসাজি যাতে না হয়, সে বিষয়ে অধিদপ্তর বেশ সতর্ক বলে জানান মনজুর মো. শাহরিয়ার। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ