ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা
  • ভারতের নতুন সেনাপ্রধান লে. জেনারেল মনোজ পাণ্ডে

    ভারতের নতুন সেনাপ্রধান লে. জেনারেল মনোজ পাণ্ডে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। বর্তমানে তিনি দেশটির সহকারী সেনাপ্রধানের দায়িত্বে আছেন। আগামী ১ মে তিনি দেশটির ২৯তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে আগামী ৩০ এপ্রিল অবসারে যাচ্ছেন।

    সোমবার (১৮ এপ্রিল) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সরকার বর্তমান সহকারী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডকে পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। তার এই নিয়োগ ৩০ এপ্রিল অপরাহ্ন থেকে কার্যকর হবে।

    লেফটেন্যান্ট জেনারেল পান্ডে ১৯৮২ সালে ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে কর্পস অব ইঞ্জিনিয়ার্সে কমিশন লাভ করেন। তিনি দেশটির কর্পস অব ইঞ্জিনিয়ার্সের প্রথম অফিসার যিনি সেনাপ্রধান হয়েছেন।

    তিনি জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পল্লানওয়ালা সেক্টরে অপারেশন পরাক্রমের সময় একটি ইঞ্জিনিয়ার রেজিমেন্টের কমান্ডার ছিলেন। অপারেশন পরাক্রম হচ্ছে ২০০১ সালে ভারতের সংসদে সন্ত্রাসী হামলার পর দেশটির পশ্চিম সীমান্তে সৈন্য ও অস্ত্রের বৃহৎ  সমাবেশ। ওই সন্ত্রাসী হামলা সে সময় ভারত ও পাকিস্তানকে যুদ্ধের দারপ্রান্তে পৌঁছে দিয়েছিল।

    লেফটেন্যান্ট জেনারেল পান্ডের বাড়ি নাগপুরে। তার বাবা নগপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে অবসর নেন এবং মা অল ইন্ডিয়া রেডিওতে কাজ করতেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ