ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা
  • সৌদি রাজকুমারী লোল-ওয়াহ মারা গেছেন

    সৌদি রাজকুমারী লোল-ওয়াহ মারা গেছেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি রাজকুমারী লোল-ওয়াহ বিনতে ফাহাদ বিন আবদুল আজিজ আল সৌদ মারা গেছেন। সোমবার এক বিবৃতিতে সৌদি রাজকীয় আদালত রাজকুমারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। খবর গালফ-ইনসাইডারের। 

    রাজকুমারী লোল-ওয়াহ ছিলেন সৌদি বাদশাহ্ ফয়সাল এবং ইফফাত আল থুনয়ানের নয় সন্তানের একজন। তার মা ইফফাত তুর্কি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তায়েফের একটি প্রাসাদে বসবাস করতেন। বাদশাহ্ ফয়সালের অন্য সন্তানদের মতো তিনিও বিদেশে পড়াশোনা করেন। লোল-ওয়াহ তার এক চাচাতো ভাই সৌদ বিন আবদুল মুহসিনকে বিয়ে করেছিলেন। কিন্তু ১০ বছর পর তাদের বিবাহবিচ্ছেদ হয়।

    রাজকুমারী লোল-ওয়াহ বিনতে ফাহাদ বিন আবদুল আজিজ আল সৌদ সৌদি আরবের নারীদের কল্যাণে, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি ১৯৭০ সাল থেকে রিয়াদে আল নাহদাহ ফিলানথ্রোপিক সোসাইটি ফর উইমেনের সদস্য ছিলেন। ১৯৯০ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি সৌদি আরবের প্রথম বেসরকারি মহিলা উচ্চ বিদ্যালয় জেদ্দার দার আল হানান স্কুলের তত্ত্বাবধানে তার মা ইফফাতকে সহায়তা করেছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ