ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা
  • রাশিয়ার হয়ে যুদ্ধ করবে সিরিয়ার যোদ্ধারা

    রাশিয়ার হয়ে যুদ্ধ করবে সিরিয়ার যোদ্ধারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিতে সিরিয়ার কয়েক হাজার যোদ্ধা নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন সিরিয়া পর্যবেক্ষক ও বিশ্লেষকরা। সোমবার সংবাদসংস্থা এপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

    তারা বলছেন, এই যোদ্ধাদের মধ্যে রাশিয়ার কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সিরিয়ার সেনা, সাবেক বিদ্রোহী ও সিরিয়ায় বছরের পর বছর ধরে যুদ্ধ করা অভিজ্ঞ যোদ্ধারা আছেন। নিয়োগের ক্ষেত্রে মস্কো নিজেদের কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্তদেরই প্রাধান্য দিচ্ছে।

    ইউক্রেনে হামলার শুরুর দিকে ক্রেমলিন বলেছিল, রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে মধ্যপ্রাচ্য থেকে ১৬ হাজারের বেশি আবেদন এসেছে। 

    রাশিয়া আগামী সপ্তাহে সিরিয়া থেকে যোদ্ধা নেওয়ার সম্ভাবনা আছে। পুতিন ইউক্রেন যুদ্ধের নতুন কমান্ডার হিসেবে আলেকজান্ডার ডভোর্নিকভকে নিয়োগ দেওয়ার পর এ সম্ভাবনা আরও বেড়েছে। কারণ, ডভোর্নিকভ সিরিয়ায় রাশিয়ান সামরিক বাহিনীর নেতৃত্বে ছিলেন।

    সিরিয়ার সাবেক সেনা ও তুরস্কভিত্তিক সামরিক বিশ্লেষক আহমেদ হামাদা এপিকে বলেছেন, 'রাশিয়া ইউক্রেনে বড় আকারের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। সিরীয় যোদ্ধারা এতে অংশ নিতে পারেন।'

    ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান এবং যুদ্ধ পর্যবেক্ষক রামি আবদুর রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার সিরীয় যোদ্ধা রাশিয়ার পক্ষে যুদ্ধে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন। তাদের মধ্যে প্রায় ২২ হাজার জন রাশিয়ান সেনাবাহিনীতে ও প্রায় ১৮ হাজার জন বেসরকারি ওয়াগনার গ্রুপে নিবন্ধিত হয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ