ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • চাঁপাইনবাবগঞ্জে ৪১ জন ব্যক্তিকে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান

    চাঁপাইনবাবগঞ্জে ৪১ জন ব্যক্তিকে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত অনুদানের ১৫ লক্ষ ৪০ হাজার টাকার চেক ৪১ জন বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে প্রদান করা হয়।

    মঙ্গলবার বেলা পৌনে ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি এসব অনুদানের চেক ৪১ ভুক্তভোগীর হাতে তুলে দেন।

    এসময় তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কোন ভাবেই দেশের উন্নয়নের অব্যাহত গতিরোধ করা যাবেনা। মানুষ যেন কষ্টে না থাকে তাদের দিকে সরকার হাত বাড়িয়ে দিয়েছে। কাউকে পেছনে ফেলে উন্নয়ন করা যাবে না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতাময়ী, তিনি সবসময় অসহায়দের পাশে রয়েছেন। সরকার গ্রামীণ জনপদের উন্নয়ন ও পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে নানামুখি কর্ম পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। এ জন্যই আওয়ামী লীগ সরকার আন্তরিকভাবে দেশের উন্নয়ন চায়। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে পারবে না।

    বিতরণকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম, কৃষিবিদ ড. মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুর রহমান, যুগ্ম-সম্পাদক মেসবাহুল জাকের, জেলা আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ সামসুদ্দিন হাজী, জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, নারী কাউন্সিলর নাজনীন ফাতেমা জিনিয়া প্রমুখ।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ