ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ঢাকায় আসছেন ডেনমার্কের রাজকুমারী

    ঢাকায় আসছেন ডেনমার্কের রাজকুমারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন ২৫ এপ্রিল তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। বাংলাদেশ সফরকালে তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প ও সাতক্ষীরা যাবেন।

    ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও বৈঠক করবেন তিনি। ঢাকা থেকে তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

    কক্সবাজার থেকে ঢাকায় এসে তিনি সাতক্ষীরা যাবেন। সেখানে জলবায়ু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। সেখানে সুন্দরবন ভ্রমণেও যাবেন।

    বাংলাদেশ সফরকালে তিনি সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। ২৭ এপ্রিল তিনি ঢাকা ত্যাগ করবেন।

    এর আগে ২০১৭ সালে বাংলাদেশে সফরে এসেছিলেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ