ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ২৭ বছর পর দুদকের মামলার রায়

    ২৭ বছর পর দুদকের মামলার রায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর কিশোরগঞ্জের খাদ্যগুদাম থেকে ১৫ লাখ ৪১ হাজার টাকা মূল্যের গম বিক্রি করার অভিযোগে করা দুদকের মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে আদালত সাবেক খাদ্যগুদাম কর্মকর্তা আব্দুল মতিনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। মামলাটি করার ২৭ বছর পর মঙ্গলবার দুপুরে রংপুরের বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।

    আদালত একই রায়ে আসামিকে আগামী ৩০ দিনের মধ্যে আত্মসাৎকৃত ১৫ লাখ ৪১ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিতে নির্দেশ দিয়েছেন। 

    মামলার বিবরণে জানা গেছে, ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত কিশোরগঞ্জ খাদ্যগুদামে কর্মরত থাকাকালে আব্দুল মতিন দুই দফায় মোট দুই লাখ ৪১ হাজার টাকা ও ১৩ লাখ টাকার গম গুদাম থেকে কালোবাজারে বিক্রি করে সব টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদক আইনে ১৯৯৫ সালে তার বিরুদ্ধে দুইটি মামলা করা হয়। তদন্ত শেষে দুদক তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। দুই মামলায় মোট ২২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাক্ষীদের সাক্ষ্য ও জেরা শেষে দুই মামলায় সাত বছর করে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

    রায় ঘোষণার সময় আসামি আব্দুল মতিন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশি পাহারায় রংপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

    দুদকের আইনজীবী হারুনুর রশীদ জানান, মামলাটি দুর্নীতি দমন ব্যুরো থাকাকালে রুজু করা হয়েছিল। দুই মামলার মধ্যে একটি মামলার বাদী ছিলেন কিশোরগঞ্জ খাদ্যগুদাম নিয়ন্ত্রক আব্দুল ওয়াহেদ এবং অপর মামলার বাদী ছিলেন তৎকালীন দুদকের পরিদর্শক আব্দুস সবুর। দুদক মামলাটি সাক্ষ্য ও দালিলিক প্রমাণ দ্বারা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ