ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা
  • প্রধানমন্ত্রী সঙ্গে সেনাপ্রধানের প্রথম বৈঠক অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রী সঙ্গে সেনাপ্রধানের প্রথম বৈঠক অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। শাহবাজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম তার সঙ্গে বৈঠক করলেন সেনাপ্রধান। মঙ্গলবার রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করতে যান জেনারেল বাজওয়া।

    অনুষ্ঠিত এ বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে শাহবাজ শরীফের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে। 

    পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইখতিকার জানিয়েছেন, অসুস্থ থাকায় ১১ এপ্রিল নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি সেনাপ্রধান।

    মন্ত্রিসভায় ৩১ জন ফেডারেল মন্ত্রী, তিনজন রাজ্যমন্ত্রী ও তিনজন উপদেষ্টা রয়েছেন। নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ১৪ জন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন), পিপিপি ৯, জমিয়তে উলেমায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ) ৪ ও অন্য জোট শরিক দলের সাতজন মন্ত্রী হিসেবে শপথ নেন।

    প্রেসিডেন্ট শপথ পড়াতে অপারগতা প্রকাশ করায় মঙ্গলবার সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি নতুন মন্ত্রিদের শপথ পড়ান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ