ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা
  • ইউক্রেনে আরও কামান পাঠানোর ঘোষণা

    ইউক্রেনে আরও কামান পাঠানোর ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে আরও কামান পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার সাংবাদিকদের এই কথা জানিয়েছেন জো বাইডেন। এমন সময় যুক্তরাষ্ট্র থেকে এ ঘোষণা আসলো যখন রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে হামলা জোরদার করেছে।

    লিখিত বিবৃতিতে জো বাইডেন বলেন, ‘আমরা (ইউক্রেনে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে) বিরতি দিতে পারি না। আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে আশ্বস্ত করেছি, স্বাধীনতার জন্য লড়াইরত ইউক্রেনের সাহসী মানুষের পাশে আছে আমেরিকার জনগণ।’

    জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ইউক্রেনে ৩২০ কোটি মার্কিন ডলার সমমূল্যের নিরাপত্তা অর্থাৎ সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গত ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ২৬০ ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে। এর আগে গত বুধবার ইউক্রেনে আরও ৮০ কোটি ডলার সমমূল্যের অস্ত্র পাঠানোর ঘোষণা দেয় বাইডেন প্রশাসন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ