ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দ্রুত জেলা পরিষদ নির্বাচন চায় সরকার

    দ্রুত জেলা পরিষদ নির্বাচন চায় সরকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন কমিশনকে (ইসি) দ্রুততম সময়ে দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করতে বলল স্থানীয় সরকার মন্ত্রণালয়। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় স্থানীয় এ সরকারে প্রশাসক বসানোর প্রক্রিয়া হাতে নিয়েছে সরকার। ইসি সচিবকে পাঠানো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব তানভীর আজম ছিদ্দিকীর ১৮ এপ্রিল স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

    চিঠিতে বলা হয়েছে- জেলা পরিষদ আইন, ২০০০ এর ধারা ৪ এর উপ-ধারা (১) অনুযায়ী [ জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১২ অনুযায়ী সংশোধিত জেলা পরিষদসমূহের সাধারণ ওয়ার্ডের সদস্য সংখ্যা এবং সংরক্ষিত আসনের নারী সদস্য সংখ্যা পুনঃনির্ধারণ করা হয়েছে (কপি সংযুক্ত)। সে প্রেক্ষিতে জেলা পরিষদসমূহের সকল ওয়ার্ডের সীমা পুনঃনির্ধারণপূর্বক চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে।

    জেলা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জেলা পরিষদ আইন, ২০০০ এর ধারা ১৯ (খ) অনুযায়ী দ্রুততম সময়ে পরবর্তী নির্বাচন অনুষ্ঠান প্রয়োজন।

    এমতাবস্থায়, জেলা পরিষদ আইন (সংশোধন-২০২২) অনুসরণে জেলা পরিষদের পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    এদিকে জেলা প্রশাসকদের পাঠানো এক নির্দেশনায় বলা হয়েছে- জেলা পরিষদগুলোর সাধারণ ওয়ার্ডের সদস্য সংখ্যা এবং সংরক্ষিত আসনের নারী সদস্য সংখ্যা পুনঃনির্ধারণ করা হয়েছে। সেই প্রেক্ষিতে জেলা পরিষদের সকল ওয়ার্ডের সীমানা পুনঃনির্ধারণ করা প্রয়োজন।  

    নির্বাচন নিয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, আমরা এখনো কোনো চিঠি পায়নি। চিঠি পেলেই নির্বাচনের প্রক্রিয়া হাতে নেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

    জেলা পরিষদ নির্বাচন আইন অনুযায়ী, সংশ্লিষ্ট জেলার অধীনে যতগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর সদস্যরাই জেলা পরিষদ সদস্যদের ভোট দিয়ে নির্বাচিত করেন। অর্থাৎ সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেয়র এবং কাউন্সিলররা বা সদস্যরা ভোট দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও পাঁচজন সংরক্ষিত সদস্য নির্বাচিত করতেন। কিন্তু সংশোধীত আইনে জেলা পরিষদের সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়েছে সংশ্লিষ্ট জেলার উপজেলার সংখ্যার সমান। আর নারী সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়েছে সংশ্লিষ্ট জেলার উপজেলা চেয়ারম্যানদের মোট সংখ্যার এক-তৃতীয়াংশ। অর্থাৎ একেক জেলা পরিষদের সদস্যের সংখ্যা হবে একেক রকম, সংশোধনের আগে যেটা ২১ জন নিদির্ষ্ট করে দেওয়া ছিল।

    এ অবস্থায় জেলা পরিষদে প্রশাসক নিয়োগের আগে প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়। জেলা পরিষদে প্রশাসক নিয়োগের বিষয়টি যোগ করে জেলা পরিষদ আইনের সংশোধনী ৬ এপ্রিল সংসদে পাস হয়। এরপর সংশোধনীর গেজেট প্রকাশ হয় ১৩ এপ্রিল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ