ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • কিছু লোক মানুষের পাশে না দাঁড়িয়ে আন্দোলনে ব্যস্ত : প্রধানমন্ত্রী

    কিছু লোক মানুষের পাশে না দাঁড়িয়ে আন্দোলনে ব্যস্ত : প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের কিছু মানুষ বিদেশে নানাভাবে অপপ্রচার চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ব্যস্ত, তারা সরকার উৎখাতে ব্যস্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক লীগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

    শেখ হাসিনা বলেন, সারা বিশ্বের কাছে বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল তখন আমাদের কিছু কিছু মানুষ বিদেশের কাছে নানাভাবে অপপ্রচার চালিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ব্যস্ত, সরকার উৎখাতে ব্যস্ত।

    খুব ভালো কথা! তাদের কর্মসূচি জনগণের কাছে তুলে ধরুক তারা দেশের মানুষের জন্য কী করবে।

    তিনি বলেন, আমাদের দেশের কিছু নেতা আছে, দুঃসময়ে মানুষের পাশে কতটুকু দাঁড়িয়েছে সেটা জানি না। করোনার সময় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করেছে কি না সেটারও কোনো লক্ষণ আমরা দেখি নাই। তবে তারা খুব আন্দোলনের জন্য ব্যস্ত। এই সরকারকে হটাতে হবে, কোন সরকার? আওয়ামী লীগ সরকার। এখানে বিএনপি-জামায়াত জোট আছে এবং তাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের মান্না সাহেব এবং ড. কামাল হোসেনসহ তাদের একটি গ্রুপ। আবার তাদের সঙ্গে যুক্ত কমিউনিস্ট পার্টি এবং আমাদের বাম দল, বাসদ-টাসদ আরো কারা কারা। তারা সবাই এক হয়ে আন্দোলন করে। আওয়ামী লীগ সরকার হটাবে।

    দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা মাথাপিছু আয় বৃদ্ধি করেছি। মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আমরা অর্জন করেছি। সারা দেশে শতভাগ বিদ্যুৎ পৌঁছাতে পেরেছি। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীনদের বিনা মূল্যে ঘর ও জমি দিচ্ছি। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি।

    কৃষিক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছি জানিয়ে তিনি বলেন, পাঁচ বছর (২০২০-২৫) মেয়াদে তিন হাজার ২০ কোটি টাকা ব্যয়ে ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করেছি।

    কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন সাবেক সভাপতি এম এ জলিল, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানু, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হাওলাদার, সাবেক সভাপতি মোতাহার হোসেন মোল্লা, বর্তমান সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি প্রমুখ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ