ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও স্বনামধন্য হতে হবে: রাষ্ট্রপতি

    রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও স্বনামধন্য হতে হবে: রাষ্ট্রপতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মহামান্য রাষ্ট্রপতি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আচার্য মো. আব্দুল হামিদ বলেছেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতেই হবে। শিল্প-সংস্কৃতি চর্চা ও শিক্ষা-গবেষণায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অনন্য হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শাহ আজমের সঙ্গে মোবাইল ফোনে অনানুষ্ঠানিক এক আলোচনায় তিনি এসব কথা বলেন।  

    বুধবার (২০ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাবলিক রিলেশন অফিসার (পিআরও) মো. শাহ আলী।  

    তিনি বলেন, মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে রাষ্ট্রপতি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদের সঙ্গে ফোনে কথা বলেন উপাচার্য ড. মো. শাহ আজম। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, বর্তমান অবস্থা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের খোঁজ খবর নেন। বিশ্ববিদ্যালয় সকল সংকট কাটিয়ে শিক্ষা কার্যক্রমে অগ্রসর হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।  

    রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শাহ্ আজম বলেন, আমাদের মধ্যে ১৫ মিনিটের মতো আলোচনা হয়। এ বছরের শেষ দিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট অ্যাওয়ার্ড সম্পন্ন হবে। সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে যোগদানের আমন্ত্রণ জানালে তিনি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ