ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রকল্প বাস্তবায়নে ধীরগতিতে অসন্তোষ সংসদীয় কমিটির

    প্রকল্প বাস্তবায়নে ধীরগতিতে অসন্তোষ সংসদীয় কমিটির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্থানীয় সরকার বিভাগের নেওয়া প্রকল্প বাস্তবায়নে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেছে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একইসঙ্গে তারা এই ধীরগতির কারণ অনুসন্ধান করে একটি প্রতিবেদন দেওয়ারও সুপারিশ করেছে।  

    বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ এতে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য নূর-ই-আলম চৌধুরী, এ বি তাজুল ইসলাম, আহসান আদেলুর রহমান, ওয়াসিকা আয়শা খান এবং খাদিজাতুল আনোয়ার বৈঠকে উপস্থিত ছিলেন। 

    বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের গৃহীত প্রকল্পগুলো নিয়ে পর্যালোচনা করা হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে ধীরগতিতে কমিটি অসন্তোষ প্রকাশ করে। 

    এছাড়াও বৈঠকে সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার রাস্তা-ঘাট এবং অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দকৃত ২০ কোটি টাকার মধ্যে ইতোমধ্যে যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে এবং অবশিষ্ট টাকা সংশ্লিষ্ট সংসদ সদস্যদের প্রকল্পগ্রহণপূর্বক তাদের মধ্যে বরাদ্দ দেওয়ার জন্য মন্ত্রণালকে বলা হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ