ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছেন শেখ হাসিনা: স্পিকার

    জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছেন শেখ হাসিনা: স্পিকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    জনগণের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

    বুধবার রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল প্রদান করা হয়।
     
    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। তিনি অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে জনগণের ভাগ্যোন্নয়নের জন্য আজীবন কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং এসব কাজ আজ দৃশ্যমান।

    স্পিকার বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিধবা ভাতা, বয়স্ক ভাতা, অসহায় প্রতিবন্ধী ভাতা, ল্যাক্টেটিং মাদার সহায়তার সুফল আজ প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাচ্ছে। নিজ অর্থায়নে পদ্মাসেতু, ঘরে ঘরে বিদ্যুৎ এবং আশ্রয়ণ প্রকল্পের সফলতাও জনগণ আজ ভোগ করছে।

    পীরগঞ্জে উপস্থিত হয়ে স্পিকার উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে তিনি পীরগঞ্জের উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানান। সেই সঙ্গে উপজেলার সব কর্মকর্তা কর্মচারীদের বাংলা নববর্ষ-১৪২৯ এর শুভেচ্ছা জানান। 

    এসময় স্পিকার উপজেলার বিভিন্ন দফতরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। জনগণ যেন উন্নয়নের সব সুফল সহজেই পায়, সেজন্য পীরগঞ্জের সব কর্মকর্তাদের আন্তরিকতা সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

    মতবিনিময়কালে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিফ আহসান, পীরগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ