ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পাথরঘাটায় বিএফডিসি কর্মকর্তার দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    পাথরঘাটায় বিএফডিসি কর্মকর্তার দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের বৃহত্তম মৎস্য আবতরন কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএডিসি মৎস্য  অবতরন কেন্দ্রের কর্মকর্তা মো. লুৎফুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছেন মৎস্য আড়ৎদার, পাইকার, ঘাট শ্রমিক ইউনিয়ন, ট্রলার মালিক ও মাঝি সমিতি।  বৃহস্পতিবার সকাল ৯টার সময় বিএফডিসি ঘাটের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। 

    এদিকে লুৎফুর রহমানসহ তার সকল কর্মকর্তা ও কর্মচারীরা পাল্টা অভিযোগ করেন আড়ৎদারদের বিরুদ্ধে। তারা বলেন, আড়ৎদার সমিতির সভাপতির কাছে প্রায় ৪ লাখ টাকা রাজস্ব বাকি আছে। তাকেসহ অন্য আড়ৎদারদের কাছে রাজস্ব আদায় করতে গেলেই তাদের কাছে বিভিন্ন রকমের হয়রানীর শিকার হতে হয় আমাদের।

    বিএফডিসি আড়ৎার সমিতির সভাপতির জাহাঙ্গীর জোমাদ্দারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, মাঝি সমিতির সভাপতি আব্দুল মন্নান মিয়া, পাইকার সমিতির সভাপতি সাফায়েত হোসেন, ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা বলেন,দেশের বৃহত্তম মৎস্য কেন্দ্র হিসেবেই আমাদের বিএফডিসি পরিচিত। এই বিএফডিসি ধ্বংশ করার জন্য ম্যানেজার লুৎফুর রহমান পায়তারা করছেন। তার বাড়ি তালতলী হওয়ায় সেখানে অন্য একটি বিএফডিসি করার জন্য ইতমধ্যে একটি মৎস্য ঘাট চালু করেছেন। আমাদের এখানের ঘাট থেকে পন্টুন রাতের আধারে চুরি করে নেয়ার সময় আমরা সেটি নিতে দেইনি। তাছাড়া আমাদের আড়ৎদারদের যে পরিমান রাজস্ব আসে তার চেয়ে বেশী তারা নিয়ে নেয়। আমরা এর প্রতিকার চাই। পাথরঘাটা বিএফডিসি ম্যানেজার মো. লুৎফুর রহমান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা যখনই সরকারী রাজস্ব তোলার জন্য যাবো তখনই তারা বিভিন্ন রকমের মিথ্যা অভিযোগ তুলে ধরেন। এগুলোর কোন ভিত্তি নাই। এগুলো সব মিথ্যা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ