ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মেয়েরা এখন ছেলেদের চেয়েও এগিয়েঃ পানিসম্পদ উপমন্ত্রী

    মেয়েরা এখন ছেলেদের চেয়েও এগিয়েঃ পানিসম্পদ উপমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, নারীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতুলনীয়, শিক্ষার জন্য প্রধানমন্ত্রী সব করেছেন। বাংলাদেশের মেয়েরা এখন অনেক দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে চান। সেই লক্ষ্যেই নানামুখী উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী পরবর্তী প্রজম্মকে উন্নত বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তুলতে চান। 

    বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের শহীদ নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এ সময় উপস্থিত ছিলেন- নড়িয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান, নড়িয়া উপজেলা এলজিইডি প্রকৌশলী শাহাব উদ্দিন খান, নড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, শহীদ নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরাজুল ইসলাম, ডিঙ্গমানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ সরদার, ঘড়িসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রব খান, বীর মুক্তিযোদ্ধা শাজাহান শিকদার, ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোজাফ্ফর তপেদার প্রমুখ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ