ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রাথমিকে ঈদুল আজহা-গ্রীষ্মকালীন ছুটি ১৯ দিন

    প্রাথমিকে ঈদুল আজহা-গ্রীষ্মকালীন ছুটি ১৯ দিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহার ছুটির সঙ্গে গ্রীষ্মকালীন ছুটি সমন্বয় করা হয়েছে। এতে সব মিলে মোট ১৯ দিন বন্ধ থাকবে বিদ্যালয়গুলো।

    আগামী ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ছুটি থাকবে।

    বুধবার (২১ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।

    অফিস আদেশে বলা হয়েছে, শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি দেওয়ার সুবিধার্থে আগে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মের পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই সমন্বয় করে নির্ধারণ করা হলো। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটির তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে নির্ধারিত ছিল।

    আগামী ২৮ জুন থেকে ৫ জুলাই গ্রীষ্মকালীন ছুটি ও ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদুল আজহা এবং আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বিদ্যালয়ে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ