ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রাতে দেশের যেসব স্থানে হতে পারে কালবৈশাখী ঝড়

    রাতে দেশের যেসব স্থানে হতে পারে কালবৈশাখী ঝড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের কাছাকাছি অঞ্চলে তিনটি শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়েছে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব দিকে ও পশ্চিমবঙ্গের আসানসোলে এসব ঝড় ঘনীভূত হচ্ছে। এর ফলে রাতে বাংলাদেশের কয়েকটি স্থানে কালবৈশাখী ঝড় হতে পারে।

    জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র ও বাংলাদেশ বিমানবাহিনী যশোর রাডার থেকে প্রাপ্ত সূত্রে এ চিত্র ফুটে উঠেছে।
     
    কখন, কোথায় কালবৈশাখী ঝড়

    প্রাপ্ত তথ্যানুযায়ী, খুলনায় রাক ৮টা থেকে ১১টার মধ্যে কালবৈশাখী ঝড় হতে পারে। বরিশালে রাত ৯টা থেকে ১২টার মধ্যে কালবৈশাখী ঝড় এবং রাত ১১টা থেকে ভোর পর্যন্ত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলাগুলোর ওপর দিয়ে কালবৈশাখী ঝড় হতে পারে। একই সঙ্গে  বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে।

    যা বলছেন আবহাওয়াবিদরা

    আবহাওয়াবিদরা জানান, উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত বাতাসের কারণে রাত ৮টার পর ঝাড়খণ্ডে সৃষ্টি হওয়া কালবৈশাখী ঝড় দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হবে। এ সময় যশোর ও খুলনা জেলার ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে কালবৈশাখী ঝড় শক্তি হারিয়ে ফেললেও তাদের প্রভাবে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    বৃহস্পতিবার সকাল থেকে ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস

    আবহাওয়া বিভাগ জানায়, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই পরিস্থিতি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

    আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

    সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২২ মিনিটে। আগামীকাল শুক্রবার সূর্যোদয় ভোর ৫টা ৩১ মিনিটে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ