কখন শিক্ষক-কর্মচারীরা বেতন ও বোনাস পাবেন জানালো মাউশি

ঈদুল ফিতরের আগে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের সরকারি অংশের বেতন ও বোনাস দেওয়া হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
মাউশির উপসচিব (বাজেট) মো. নূর-ই-আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
মাউশি সূত্র বলছে, এরই মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের চলতি মাসের বেতন ও ঈদুল ফিতরের বোনাস দেওয়ার বিষয়টি মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে পাস হয়েছে।
মাউশির উপসচিব (বাজেট) মো. নূর-ই-আলম বলেন, পাস হওয়া প্রস্তাবটি অধিদফতরের পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী সপ্তাহে শিক্ষকেরা বেতন-বোনাসের সরকারি অংশের অর্থ পাবেন।
উল্লেখ্য, প্রতিমাসে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের প্রস্তাব তিনটি ভিন্ন অধিদফতর থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে সেই প্রস্তাব অনুমোদন দিলে পরবর্তীতে অধিদফতর থেকে ব্যাংকগুলোতে অর্থ বরাদ্দের চেক পাঠানো হয়। এরপর শিক্ষকেরা তফসিলে ব্যাংক থেকে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করেন।
এসএম