ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ধুমধাম আয়োজনে দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করলেন প্রেমিক

    ধুমধাম আয়োজনে দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করলেন প্রেমিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ইতি রানী ও রোহিনী চন্দ্র বর্মন রনি। তাদের প্রেম দীর্ঘদিনের। মন্দিরে গিয়ে তারা বিয়েও করেন। তবে বিষয়টি গোপন রেখেছিলেন দুজনই। এর মধ্যেই মমতা রানীর সঙ্গে প্রেম হয় রনির। মাঝে মধ্যেই প্রেমিকার সঙ্গে দেখা করতে যেতেন। হঠাৎ এক রাতে মমতার সঙ্গে দেখা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। এরপর ফেঁসে যান প্রেমিক ‘বাবু’। মমতাকেও তাকে বিয়ে করতে হবে।

    ১৩ এপ্রিল মমতা-রনির বিয়ের আয়োজন করা হয়। আর এ খবর শুনে রনির বাড়িতে অনশন শুরু করেন আগের স্ত্রী ইতি। এরপর তিন পরিবারের উপস্থিতিতে ঘটা করে পারিবারিকভাবে এক বরের সঙ্গে দুই প্রেমিকার বিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। 
     
    বুধবার রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষীদ্বার এলাকায় রনির বাড়িতে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

    ২৫ বছর বয়সী রনি লক্ষীদ্বার এলাকার যামিনী চন্দ্র বর্মনের ছেলে। ২০ বছরের ইতি একই ইউনিয়নের গাঠিয়াপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে। আর ১৮ বছরের মমতা লক্ষীদ্বার এলাকার টোনোকিসর রায়ের মেয়ে। এ ঘটনায় তিন পরিবারের কারো কোনো অভিযোগ না থাকলেও এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য।

    এ বিষয়ে রনির বাবা যামিনী চন্দ্র বর্মন বলেন, দুজনকে একসঙ্গে ঘরে তুলতে আমাদের আপত্তি ছিল না। তবে আগের বিয়ের বিষয়ে যেহেতু জানা ছিল না তাই নতুন করে আমি আবার বিয়ের আয়োজন করেছি।

    ইতি রানীর বাবা গিরিশ চন্দ্র বলেন, আমাদের কোনো অভিযোগ নেই। রোহিনীর বাড়িতে আনুষ্ঠানিক বিয়েতে আমরা তিন পরিবারের লোকজনই ছিলাম।

    এ বিষয়ে বলরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে আমার কাছে কোনো পরিবারের পক্ষ থেকে অভিযোগ আসেনি। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ