ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • হজ কোটায় চতুর্থ অবস্থানে বাংলাদেশ

    হজ কোটায় চতুর্থ অবস্থানে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় প্রতিটি দেশের জন্য হজ কোটা প্রকাশ করেছে। চলতি মৌসুমে ইন্দোনেশিয়া সর্বোচ্চ কোটা পেয়েছে। বাংলাদেশ রয়েছে চতুর্থ স্থানে।

    ফলে চলতি বছর হজের জন্য বাংলাদেশ থেকে যেতে পারবে ৫৭,৫৮৫ জন। ইন্দোনেশিয়া থেকে ১,০০,০৫১ জন, পাকিস্তান থেকে ৮১,১৩২ জন, ভারত থেকে ৭৯,২৩৭ জন, নাইজেরিয়া থেকে ৪৩,০০৮ জন, তুরস্ক থেকে ৩৭,৭৭০ জন।

    সৌদি হজ মন্ত্রণালয় জানায়, ইন্দোনেশিয়া থেকে সর্বোচ্চ সংখ্যক লোক এবার হজ করতে পারবে। এরপর রয়েছে যথাক্রমে পাকিস্তান, ভারত ও বাংলাদেশ।


    সৌদি আরব ১০ এপ্রিল ঘোষণা করেছিল যে তারা আসন্ন হজ মওসুমে দেশী ও বিদেশী মিলিয়ে মোট ১০ লাখ লোককে হজ করার সুযোগ দেবে।

    সাধারণভাবে ২৫ লাখের বেশি লোক হজ করে। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের কারণে ২০২০ ও ২০২১ সালে সৌদি কর্তৃপক্ষ হজ খুবই সীমিত করে। ২০২২ সালে কিছুটা সম্প্রসারণ করলেও তা পুরোপুরি মুক্ত করেনি।

    ২০২১ সালে মাত্র ৬০ হাজার লোক হজ করতে সক্ষম হয়েছিলেন। আর ২০২০ সালে হজ করেছিলেন মাত্র এক হাজার লোক।

    এবারের হজ হবে ০৭ বা ০৮ জুলাই। চাঁদ দেখার ওপর নির্ভর করবে চূড়ান্ত তারিখ।
    সূত্র: উম্মিদডটকম


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ