ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না মাহবুবার

    শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না মাহবুবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেছে মাহবুবা সুলতানা (২৬) নামে এক পরিক্ষার্থীর।

    এতে দু’জন গুরুতর আহত হয়েছেন।

    আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত সবাই সিএনজি চালিত অটোরিকশায় ছিলেন।

    শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে রামগঞ্জের পানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

    নিহত মাহবুবা সুলতানা উপজেলার দেহলা গ্রামের ফিরোজ আলমের স্ত্রী। আহত শাকিল টামটা এলাকার আব্দুল মালেকের ছেলে। আহত অপরজনের নাম মাহবুবুল আলম। তার ঠিকানা জানা যায়নি।

    রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষে  মাহবুবা অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে আরও দু’জন ছিলেন। পথে পানপাড়া বাজার এলাকায় রামগঞ্জ থেকে লক্ষ্মীপুরগামী একটি মিনি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে চাপা দিলে তারা তিনজনই গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মাহবুবাকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জনকে ঢাকায় পাঠানো হয়।  

    তিনি আরও জানান, সিএনজি ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে তার আগেই কাভার্ডভ্যানটির চালক-হেলপার পালিয়েছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ