ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পরিবেশ বিনষ্টকারীরা দেশ-জাতির শত্রু : তথ্যমন্ত্রী

    পরিবেশ বিনষ্টকারীরা দেশ-জাতির শত্রু : তথ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরিবেশ বিনষ্টকারীরা দেশ ও জাতির শত্রু আখ্যা দিয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। 

    শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিশ্ব ধরিত্রী দিবস ২০২২’ উপলক্ষে আয়োজিত ‘পৃথিবীকে রক্ষা করতে বাস্তুসংস্থানসমূহ নিরাপদ করি’ শীর্ষক বিশেষ সেমিনারে এ আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটির আয়োজনে এ সেমিনারের আয়োজন করা হয়।

    হাছান মাহমুদ বলেন, এই পৃথিবীর মালিক কিন্তু শুধু আমরা নই, ছোট্ট পিঁপড়া থেকে শুরু করে অন্য প্রাণীরাও এর মালিক। পৃথিবীর সমস্ত সম্পদ আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করছি। কিন্তু ভবিষ্যতে আমাদের প্রয়োজন নিয়ে মাথা ঘামাচ্ছি না। একসময় ডাইনোসর পৃথিবী দাপিয়ে বেড়িয়েছে। সেই ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে।

    তিনি বলেন, আজ পৃথিবী উষ্ণ হচ্ছে। এই যে তাপমাত্রা বাড়ছে, এটা আমাদের কারণে বাড়ছে। শুধু তাপমাত্রা বাড়ছে না, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, বরফ গলছে, আরও অনেক নেতিবাচক প্রতিক্রিয়া হচ্ছে। এগুলো পৃথিবীর উষ্ণায়নের কারণে ঘটছে।

    তথ্যমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় দেশের মানুষ সচেতন নয়। ঢাকা শহরে দুকোটি মানুষ বাস করে। সবাই মনে করে, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু ঢাকা সিটি করপোরেশনের। এভাবে তো একটা শহর কোনোভাবে বসবাস উপযোগী রাখা সম্ভব নয়।

    তিনি বলেন, আমি নিজে কখনো পলিথিন ব্যবহার করি না। পলিথিন বন্ধে একটা আইন আছে, কিন্তু এখন সবকিছুতে পলিথিন দেওয়া হয়। কিছুদিন অভিযান পরিচালনা করে আবার হাওয়ায় মিলিয়ে যায়। মানুষ যদি পলিথিন না নিতো তাহলে পলিথিন আসতো না। মানুষকে সচেতন করতে হবে। না হলে কোনো কিছুই রক্ষা পাবে না।

    পরিবেশের প্রতি যত্মশীল হওয়ার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, প্রকৃতির ওপর যে অত্যাচার আমরা করছি, এরপরও কিন্তু পরিবেশ আমাদের প্রতি বিরূপ হয়নি। যারা নিজেদের স্বার্থে পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করছে, তারা দেশ জাতি ও মানুষের শত্রু। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

    গণমাধ্যমে ধরিত্রী দিবসের প্রতিবেদন না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তথ্যমন্ত্রী বলেন, বিশ্ব ধরিত্রী দিবস নিয়ে আজ দু-একটি ছাড়া কোনো পত্র-পত্রিকা এমনকি টেলিভিশনেও কোনো প্রতিবেদন দেখলাম না। তাতে আমি হতাশ হয়েছি। 

    আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও উপ কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন বলেন, জলবায়ু ক্ষতির প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য আগামী নিশ্চিত করতে পরিবেশ রক্ষা সবাইকে এগিয়ে আসতে হবে।

    আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান অধ্যাপক বজলুল হক খন্দকারের সভাপতিত্বে সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ বিজ্ঞানী আতিক রহমান। আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ