ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • লালমনিরহাটে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন বিভ্রাট

    লালমনিরহাটে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন বিভ্রাট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটে প্রশ্নপত্র সঠিক সময়ে না আসার কারনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করতে পারেননি কয়েকশ পরীক্ষাথী। লালমনিরহাটে প্রাথমিক শিক্ষক নিয়োগ  পরীক্ষার মেঘনা সেটের প্রশ্নপত্র সময় মতো কেন্দ্রে  না পৌছার কারনে জেলার কয়েকটি পরীক্ষা কেন্দ্রে প্রায় তিন শতাধিক পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি। জেলা প্রশাসনের অবহেলার কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে দাবি করে পরীক্ষা কেন্দ্রে বিক্ষোভ করেন পরীক্ষাথীরা।

    শুক্রবার (২২ এপ্রিল) জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে আদর্শ ডিগ্রি কলেজ, লালমনিরহাট সরকারি কলেজ ও সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগীরা জানায়, এবারে লালমনিরহাটে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চাকরিপ্রার্থীর সংখ্যা ছিল প্রায়-১৫ হাজার ৬০০। এ নিয়োগ পরীক্ষায় পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা এ চার সেটে পরীক্ষা হওয়ার কথা। জেলার তিনটি কেন্দ্রে পদ্মা, যমুনা ও সুরমা সেটের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারলেও যারা মেঘনা সেটের পরীক্ষার্থী তারা পরীক্ষা দিতে পারননি। কারণ ওই তিনটি পরীক্ষা কেন্দ্রে মেঘনা সেটের প্রশ্নপত্র নির্ধারিত সময়ে আসেনি। পরীক্ষা শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর কেন্দ্রগুলোতে মেঘনা সেটের প্রশ্নপত্র পৌছায়।

    জেলা প্রশাসক মো.আবু জাফরের নির্দশনায় পরীক্ষা কেন্দ্রের প্রধানরা পরে সময় বৃদ্ধি করে, বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত মেঘনা সেটের পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেন। কিন্তু পরীক্ষার নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর মেঘনা সেটের অনেক পরীক্ষার্থী কেন্দ্র ছেড়ে চলে যান।

    মেঘনা সেটের এ পরীক্ষার্থীদের মধ্যে কিছু সংখ্যক পরীক্ষার্থী অংশ নিলেও অধিকাংশ পরীক্ষার্থী বিক্ষোভ প্রদর্শন করে কেন্দ্র ত্যাগ করে চলে যান।

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এমন অবহেলার জন্য জেলা প্রশাসককে দায়ী করে আমিনুর রহমান নামে এক পরীক্ষার্থী বলেন, দির্ঘদিন  প্রতীক্ষার পর মনে অনেক আনন্দ নিয়ে পরীক্ষা দিতে এসেছিলাম। কিন্তু সকাল ১১টায় পরীক্ষা শুরু হওয়ার পর জানতে পারি আমার মেঘনা সেটের কোনো প্রশ্নপত্র কেন্দ্রে আসেনি। তাই কেন্দ্র প্রধান মেঘনা সেটের পরীক্ষার্থীদের কেন্দ্র থেকে বের করে দেন। পরে আমরা মেঘনা সেটের পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে বিক্ষোভ করি।

    বিক্ষোভ প্রদর্শন সময়ে কেন্দ্রে যাতে কোনো রকম বিশৃংখলা বা পরীক্ষায় ব্যাঘাত সৃষ্টি না হয় সেজন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এরই মধ্যে আদর্শ ডিগ্রি কলেজের পরীক্ষা কেন্দ্রের প্রধান মাহবুবুল আলম মিঠু পরীক্ষা শেষ হওয়ার পর মেঘনা সেটের পরীক্ষার্থীদের সাড়ে ১২টায় তাদের পরীক্ষা নেওয়া হবে জানান।

    লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর বলেন, কারিগরী ত্রুটির কারণে মেঘনা সেটের প্রশ্নপত্র না আসায় মেঘনা সেটের পরীক্ষার্থীরা সঠিক সময়ে পরীক্ষা দিতে পারেননি। তবে নির্ধারিত সময়ের কিছু পরে মেঘনা সেটের পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ