ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

    ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

    রোববার (২৪ এপ্রিল) দুপুর ২টায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।

    তিনি জানান, ডেন্টাল পরীক্ষায় পাস করেছেন ৩৯ হাজার ৩৯৫ জন। পরীক্ষায় পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ।

    এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৩ হাজার ৮২ জন। সরকারি ডেন্টাল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা ২৫৭ জন (৪৭.১৬ শতাংশ), মেয়ে ২৮৮ জন (৫২.৮৪ শতাংশ)।

    ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯৪.৫ নম্বর পেয়েছেন নাসরিন সুলতানা ইভা নামে এক শিক্ষার্থী। দ্বিতীয় হওয়া ছেলে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ৯১.৭৫।

    বীর মুক্তিযোদ্ধা কোটায় সরকারি ডেন্টাল কলেজে সুযোগপ্রাপ্ত সর্বোচ্চ নম্বর ২৮৫, সর্বনিম্ন নম্বর ২৭৯.৫। উপজাতী কোটায় সর্বোচ্চ ২৮২, সর্বনিম্ন নম্বর ২৬৪.৭৫।

    ভর্তি পরীক্ষার ফলাফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা যাবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের টেলিটকের ০১৫৫০১৫৫৫৫৫ নম্বর থেকে এসএমএসের মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানো হবে।

    এছাড়াও ভর্তি পরীক্ষার ফল ও ভর্তি সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ডেন্টাল কলেজ ও মেডিক্যাল কলেজ ডেন্টাল ইউনিট থেকেও জানা যাবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ