ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • উন্নয়নে জনসম্পৃক্ততা বৃদ্ধিকে বেগবান করবে তথ্য ক্যাডার: তথ্যসচিব

    উন্নয়নে জনসম্পৃক্ততা বৃদ্ধিকে বেগবান করবে তথ্য ক্যাডার: তথ্যসচিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    দেশের উন্নয়ন কাজে জনগণ যেন আরো সম্পৃক্ত হয় সেই লক্ষ্যে কাজ করতে তথ্য ক্যাডার কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন। 

    রোববার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।
     
    তথ্যসচিব বলেন, উন্নয়ন কার্যক্রমের প্রতি আস্থা সৃষ্টি এবং জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা টেকসই উন্নয়নের পূর্বশর্ত। পেশাদারিত্বের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য গণমাধ্যমকে সরবরাহ করা ও তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম বাস্তবায়নে তথ্য ক্যাডারের কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা আবশ্যক।

    জনগণের তথ্যসেবা নিশ্চিত করতে বিসিএস তথ্য ক্যাডার কর্মকর্তাদের আরো দক্ষ ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন করার লক্ষ্যে দেশ-বিদেশে প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে বলেও জানান মো. মকবুল হোসেন।

    এ সময় উপস্থিত ছিলেন- অ্যাসোসিয়েশনের সভাপতি  চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও মহাসচিব রাষ্ট্রপতির উপপ্রেস সচিব মুন্সী জালাল উদ্দিনের সঞ্চালনায় তথ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত ও বর্তমান সদস্যরা।

     ইফতারে যোগ দেন- তথ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সৈয়দ সুজাউদ্দীন আহমেদ, ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, এ এইচ এম আব্দুল্লাহ, সুরথ কুমার সরকার, মাহফুজুর রহমান এবং প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামুল কবীর, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল্লাহ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক মো. ফায়জুল হক প্রমুখ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ