ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ডিপ্লোমা শেষে সব বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যবস্থা করা হবে

    ডিপ্লোমা শেষে সব বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যবস্থা করা হবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ডিপ্লোমা প্রকৌশলীদের হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। ডিপ্লোমা শেষে শিক্ষার্থীদের সব পথ যেন খুলে যায় সরকার সেই কাজই করছে। শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, ডিপ্লোমা শেষে সব বিশ্ববিদ্যালয়ে যেন পড়া যায় সেই ব্যবস্থা করা হবে।

    রোববার (২৪ এপ্রিল) রাজধানীর আইডিবি ভবনে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    দীপু মনি বলেন, বঙ্গবন্ধু কারিগরি শিক্ষা ব্যবস্থার উপর জোর দিয়েছেন। তিনি চেয়েছেন আমাদের দেশে যেন কলোনিয়াল শিক্ষা ব্যবস্থা না থাকে।

    অনুষ্ঠানে আইডিবি সভাপতি একেএমএ হামিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন একক সত্তার জাতি প্রতিষ্ঠা করার। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট শুরু করেছিলেন বঙ্গবন্ধু। তিনি আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলিয়ান জাতি গঠন করতে চেয়েছিলেন।

    বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. খবির হোসেন, ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন প্রমুখ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ