ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বাস-প্রাইভেটকার সংঘর্ষ, মা-ছেলে নিহত

    বাস-প্রাইভেটকার সংঘর্ষ, মা-ছেলে নিহত
    ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিলেটে বাস-প্রাইভেটকার সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন। রোববার (১৬ মে) দুপুর পৌনে ২টার দিকে সিলেট ঢাকা-মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

    নিহতরা হলেন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপেশ রায়ের স্ত্রী বিউটি রায় ও তার দুই বছরের ছেলে রূপক রায়।

    প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, সিলেটগামী বাসটি ঢাকা-মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার সাতমাইল এলাকায় আসার পর প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়।

    এসময় বাসের গ্লাস ভেঙে ছিটকে সংঘর্ষস্থলে পড়ে মা বিউটি রায় ও তার ছেলের মৃত্যু হয়।  তারা দুজন বাসের সামনে চালকের পাশের সিটে বসা ছিলেন।

    স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় বাস ও প্রাইভেটকারচালকসহ ৬ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ