ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নিউমার্কেটে সহিংসতায় চিহ্নিতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

     নিউমার্কেটে সহিংসতায় চিহ্নিতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিউমার্কেটে সহিংসতার ঘটনায় যারা চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, যারা শনাক্ত বা চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ সোমবার দুপুরে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে ঈদবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। 


    নিউমার্কেটে সহিংসতার মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন এখানে দুটি হত্যা কিংবা অ্যাক্সিডেন্ট যেটাই বলেন দুইটা ঘটেছে, এটা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। মৃত্যু কারও জন্য কাম্য নয়, সে যে-ই হোক। আমরা দেখেছি, একটা তুচ্ছ বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত। এই সূত্রপাত থেকে বৃহদাকার একটা সংঘর্ষে লিপ্ত হয়েছে, এখানে ছাত্র, ব্যবসায়ী, ছোট ছোট খুদে দোকানদার তারা এ ঘটনায় লিপ্ত হয়ে যায়। অন্যদের পাশাপাশি সাংবাদিকেরাও আহত হয়েছেন। পরবর্তী সময়ে আপনারা দেখেছেন, আমাদের পুলিশকে টিয়ার গ্যাস এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হয়েছে। এতে হতাহত হয়েছে যথেষ্ট।’ 


    মন্ত্রী বলেন, ‘তারপর আমরা একটা মিটিংয়ে সুরাহা করলে সেখান থেকে উত্তরণ ঘটেছে। দুটি হত্যা মামলা হয়েছে, মারপিটের মামলা, ভাঙচুরের মামলা হয়েছে। একটা অ্যাম্বুলেন্সকে ভাঙচুর করা হয়েছে, সেটারও মামলা হয়েছে। মামলা মামলার গতিতে চলবে। যারা শনাক্ত হবে, যারা চিহ্নিত হবে, ভিডিও ফুটেজ দ্বারা চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা হবে।’ 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ