ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সপ্তাহের শেষ দিকে বৃষ্টি হতে পারে

    সপ্তাহের শেষ দিকে বৃষ্টি হতে পারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সপ্তাহের শেষের দিকে স্বস্তির বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (২৫ এপ্রিল) আবহাওয়া অফিস জানিয়েছেন, টানা চার দিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সারাদেশে। এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।

    আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।

    এ অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানো সহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার (২৭ এপ্রিল) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর সপ্তাহের শেষের দিকে বৃষ্টি-বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ