ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • মাস্কের আমলেও টুইটারে ফিরবে না

    মাস্কের আমলেও টুইটারে ফিরবে না
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানায় গেলেও আর এই প্লাটফর্মে ফিরবেন না বলেই ঘোষণা দিয়েছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, নিজের বানানো সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যালেই’ থাকবেন তিনি।

    সোমবার জানা যায়, ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে টুইটার অধিগ্রগহণ করতে যাচ্ছেন ইলন মাস্ক। 

    এ বিষয়ে নানা কারণে সমালোচিত ট্রাম্প জানান, আগামী সপ্তাহখানেকের মধ্যেই তিনি ট্রুথ সোশ্যালে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন।

    ট্রাম্প বলেন, ‘আমি টুইটারে যাবো না। আমি ট্রুথেই থাকছি। আমার আশা ইলন টুইটার কিনছেন, এর উন্নতিও করবেন। তিনি খুব ভালো মানুষ। তবে আমি ট্রুথের সাথেই থাকছি।’

    মার্কিন সংসদ ভবন ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারি দাঙ্গার পর ট্রাম্পকে স্থায়ীভাবে টুইটার, ফেসবুক, ইন্সটাগ্রাম ও স্ন্যাপচ্যাট থেকে বহিষ্কার করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ