ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা

    দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামীকাল ও পরশু (বুধবার ও বৃহস্পতিবার) ঢাকাসহ উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। সেই সাথে তাপপ্রবাহ কমার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলে বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। উত্তরাঞ্চলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    আবহাওয়া অধিদফতরের পরিচালক মো.আজিজুর রহমানের বরাতে বাসস এ তথ্য জানিয়েছে।

    তিনি জানান, আগামী মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং মাসের প্রথমদিকে দেশের সব অঞ্চলে তাপমাত্রা কমে আসবে। এদিকে,কালবৈশাখী ঝড়সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২ মে থেকে সারাদেশে তাপমাত্রা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    এছাড়া উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২ থেকে ৩ দিন মাঝারি বা তীব্র কালবৈশাখী বা বজ্র ঝড় এবং অন্যস্থানে ৩ থেকে ৪ দিন হালকা বা মাঝারি কালবৈশাখী বা বজ্র ঝড় হবার সম্ভাবনা রয়েছে।

    মো.আজিজুর রহমান বলেন, ৩০ এপ্রিল পর্যন্ত সারাদেশে তাপমাত্রা বিরাজ করার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনে উত্তরাঞ্চলে ও খুলনা বিভাগের চুয়াডাঙা ও যশোরসহ কোথাও কোথাও ৩৮ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপপ্রবাহ বইছে। এই তাপপ্রবাহ প্রশমিত হবে।

    আগামীকাল ২৭ ও ২৮ এপ্রিল থেকে ঢাকাসহ উত্তরাঞ্চলে আরো বৃষ্টিপাত বাড়তে পারে। পরবর্তীতে মে মাসের ১ থেকে ৩ মে পর্যন্ত গরমের তাপপ্রবাহের তীব্রতা কমতে পারে।

    তিনি বলেন,বর্তমানে উত্তরাঞ্চলে এবং খুলনা বিভাগের কিছু জায়গায় তাপপ্রবাহ বইছে। ঈদের দিনসহ ৪ মে পর্যন্ত প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    আবহাওয়া অধিদফতরের মে মাসের দেওয়া দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে ১ থেকে ২ টি তীব্র তাপ প্রবাহ এবং অন্যস্থানে ২-৩ টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

    মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এ মাসে বঙ্গোপসাগরে ১-২ টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২-৩ দিন মাঝারি বা তীব্র কালবৈশাখী বা বজ্র ঝড় এবং অন্যস্থানে ৩-৪ দিন হালকা/ মাঝারি কালবৈশাখী বা বজ্র ঝড় হবার সম্ভাবনা রয়েছে।

    গত কয়েকদিনে রাজধানী সারাদেশে তাপপ্রবাহ বয়ে চলছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ