ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনে ডিসিদের নির্দেশ

    প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনে ডিসিদের নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    জেলা প্রশাসকদের (ডিসি) ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নাম ফলক ও বাংলাদেশের ইতিহাস সম্বলিত বিল বোর্ড স্থাপনে নির্দেশনা দিয়েছে সরকার।

    সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

    চিঠিতে বলা হয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পত্রের আলোকে দেশের ইউনিয়ন পরিষদসমূহে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নাম ফলক ও বাংলাদেশের ইতিহাস সম্বলিত বিল বোর্ড স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।

    এর আগে ৫ নং পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সালাউদ্দিন ভূঁইয়া সকল ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নাম ফলক ও বাংলাদেশের ইতিহাস সম্বলিত বিলবোর্ড স্থাপনের অনুরোধ করেন। 

    পরে এ বিষয়ে ব্যবস্থা নিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবকে চিঠি পাঠানো হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ