ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দেশের মানুষের অধিকার নিয়ে আওয়ামী লীগ ছাড়া আর কেউ কাজ করেনি

    দেশের মানুষের অধিকার নিয়ে আওয়ামী লীগ ছাড়া আর কেউ কাজ করেনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এ দেশের মানুষের অধিকার নিয়ে আওয়ামী লীগ ছাড়া আর কেউ কাজ করেনি। যারা বঙ্গবন্ধু ও তার পরিবারকে খাটো করতে চেয়েছিল তারা আজ কোথায়? 

    জিয়াউর রহমান রাজনীতি কঠোর করে দিয়েছিলেন। আজ রাজনীতি সহজ এবং পানির মত স্বচ্ছ। মুক্তিযুদ্ধের অর্জন, সংস্কৃতি ও স্বপ্নকে ধুলিসাৎ করার জন্য বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে অন্যান্য রাজনৈতিক দল।

    মঙ্গলবার দিনাজপুরের বিরল উপজেলা পরিষদের হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে গৃহহীনদের ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন।
     
    প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসেবে প্রায় ৩৩ হাজার পরিবারকে নতুন ঘর দিয়েছেন। এটা আমাদের বিরল অর্জন। দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। ১৯৯৬ সালে এ আবাসন এবং আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

    এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও ঘর প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের পর বিরলে ৪৭টি পরিবারের মাঝে নবনির্মিত ঘর, জমির দলিল ও চাবি হস্তান্তর করেন নৌপ্রতিমন্ত্রী।  

    এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, বিরলের ইউএনও আফছানা কাওছার, উপজেলা চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ