ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  •  এবার ঢাকামুখী মানুষের চাপ

     এবার ঢাকামুখী মানুষের চাপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইদ শেষে রাজবাড়ীর দৌলতদিয়া দিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। তবে এসময় মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি।

    রবিবার (১৬ মে) সকাল থেকেই ঢাকামুখী যাত্রী ও ছোট গাড়ির চাপ দেখা যায় ফেরিঘাট এলাকায়।

    এদিকে গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে দৌলতদিয়া প্রান্তে আসছেন যাত্রীরা।

    জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় ১৬টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। রবিবার থেকে বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকায় অনেকেই ঢাকায় ফিরছেন। ফলে প্রতিটি ফেরিতে গা ঘেষাঘেষি করে পার হচ্ছেন যাত্রী ও যানবাহন।

    যাত্রী আলম মিয়া জানান, তিনি পরিবার নিয়ে বাড়িতে এসেছিলেন। রবিবার থেকে অফিস খোলা। তাই ঢাকায় যাচ্ছেন। অতিরিক্ত ভাড়া দিয়ে ঘাট পর্যন্ত এসেছেন মাহেন্দ্রা ও অটোরিকশায়।

    আরেক যাত্রী হান্নান শেখ জানান, চাপ বাড়ার আগে ঢাকায় যাওয়ার জন্য রওনা দিয়েছেন। কিন্তু ঘাটে মানুষের চাপ রয়েছে।

    বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক ফিরোজ খান বলেন, দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। চাপ আরও বাড়বে বলে ধারণা করছি। বর্তমানে এ রুটে ১৬টি ফেরি চলাচল করছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ