ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দুপুরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

    দুপুরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ ঢাকায় আসছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের জন্য সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র নিয়ে তিনি এ সফর করবেন।

    সরকারি সূত্র জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) বঙ্গবন্ধু ঘাঁটিতে পৌঁছানোর কথা রয়েছে।

    জুনের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রস্তাব করা হয়েছে। এর আগে সফরের প্রস্তুতি ও যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) সভা উপলক্ষে আগামী মাসে ভারত সফরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

    জানা যায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে বৈঠক করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছরের মার্চে বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানান। দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে ওই সফর হওয়ার কথা রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ